ভালোবাসার সম্পর্ক একতরফাভাবে কখনোই এগোয় না। সবকিছুতেই দুজনের সম্মতির প্রয়োজন হয়। দুজনের পাশাপাশি থেকে একে অপরকে বিশ্বাস করে, ভরসা করে ও সমর্থন করে ভালোবাসা আরও গভীর করে নেওয়া যায়। সম্পর্কে একে-অপরের প্রতি ভালোবাসা, টান, আবেগ—এগুলো থাকা খুবই জরুরি। এতে সম্পর্ক আরও মজবুত হয়। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন, যে মানুষটাকে আপনি এত ভালোবাসেন, যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয়, সেই বিপরীত দিকের মানুষটি আপনাকে আদৌ ভালোবাসেন কি-না। সেটা আপনি বুঝতে পারবেন তার কিছু আচরণের মাধ্যমেই।
সঙ্গী আপনাকে সব কথা শেয়ার করে?
দুজনের মধ্যে বন্ডিং ভালো হলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হয়। এ ক্ষেত্রে দুজন দুজনের মনের কথা ভাগাভাগি করে থাকেন। কিন্তু যদি দেখেন যে সে আপনাকে সব কথা বলছেন না, কিছু বিষয় লুকিয়ে যাচ্ছেন। তাহলে বুঝবেন আপনার প্রতি সেই টান আর নেই।https://www.deshrupantor.com/45ভালবাসা র সম্পর্ক মানে তো মন বোঝা- তাই না?? অন্তর্মুখী, বহির্মুখী সবাই চায় যে ভালোবাসার মানুষ টি তার মন বুঝে নিক!
মুখর মানুষেরা বলাবলি করে বোঝাবুঝি র চেষ্টা করে করে হতোদ্যোম হয়ে ভাবে ——"বোবার শত্রু নেই"কেন যে বলতে গেলাম!! তারপর মেরামতি র চেষ্টা চলতে থাকে!! কিন্ত ওই যে ধনুকের তীর!! বেরিয়ে গেলে ফেরানোর উপায় নেই!!কত শত উপায় ভাবতে হয় কথা ফেরানোর!
অন্তর্মুখী মানুষের সে সমস্যা নেই! বলাই হয় নি কিছু--সেটাই মূল সমস্যা -"বুক ফাটে তো মুখ ফোটে না "এতে একটাই সমস্যা - প্রেম অন্যকারো হয়ে যেতে পারে! তখন মনে মনে গাইতে হবে তুমি অন্য কারো........বেঁধো ঘর!! বড্ড কষ্ট!! অবশ্য এ প্রশ্নে কিন্ত সে সমস্যা নেই!! প্রেম টা যেমন করে হোক হয়েই গেছে!! 😁 এবার বাকী টুকু!!
দু-জনেই যেহেতু অন্তর্মুখী তেমন কোনো সমস্যা হবে না! ওই এক প্রফেশনে থাকলে যেমন হয় আর কি!দুজনেই বোঝে যে ও মনের কথা মুখে বলতে পারে না!
যিনি নিজে নারী পুরুষ নির্বিশেষ প্রত্যেকের প্রতিটি মনোভাব বুঝে প্রতিটি বিষয়ের ওপর লেখা রেখে গেছেন, যাঁকে সুখেদুঃখে আমরা অবলম্বন করি সেই রবিঠাকুর নিজে তাঁর নিজের সম্পর্কে বলেছেন -. "জেনেছ কি —
আমার প্রকাশে আছে অনেক অসমাপ্ত,
অনেক ছিন্নভিন্ন, অনেক উপেক্ষিত?"
যারা মুখর তারা পাশাপাশি বাস করেও কি এই জানাটা জানে??? তাই তো তিনিই বলেছেন —
বোঝা যায় আধো প্রেম, আধখানা মন/সমস্ত কে বুঝেছে কখন??
আর ভালোবাসার সম্পর্ক সবসময় "ভালোবাসারই" হওয়া উচিৎ! 👨❤️💋👨 চুপচাপ বলে তো আর সে সম্পর্ক পরিভাষা বদলে ফেলে না! মৌনতায় বা মুখরতায় একে অপরকে বুঝে নেবার নামই......!!
প্রশ্নকর্তা এবং পাঠকের জন্য রইলো ধন্যবাদ
আমাদের প্যাকেজ এর লিংক: moonmarriagemedia.com/packages
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com