Successful Blog

সন্দেহ বিবাহিত জীবনকে দুর্বিষহ করে তোলে

সম্পর্কের প্রথম দিনটা যেমন থাকে আবার সম্পর্কে (Relationshi Issue) বেশ কিছুটা সময় পার করে এলে তাঁদের মধ্যে সমীকরণ একরকম থাকে না। তাই না! সময় বিশেষে ধীরে ধীরে অনেক কিছুই বদলে যায়। তাই বলে, সঙ্গীর হাত ছেড়ে যাওয়া কাজের কথা নয়। কিন্তু, একজন যদি দেখেন, তাঁর স্ত্রী অকারণেই সন্দেহ করছেন…সেই মহিলার ট্রাস্ট ইশ্যু (Trust Issues) আছে। তাহলে? তখন দাম্পত্য যেন দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু স্ত্রী’কে ভালোবাসেন বলে তাঁকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না অনেক পুরুষ।
কারণ আর কোনও সমস্যা তো নেই। স্ত্রী সব দিকেই খেয়াল রাখেন, যথেষ্ট ভালোবাসেন(Love)। কিন্তু কাউকে বিশ্বাস করতে একটু সমস্যা হয় তাঁর। আর তার প্রভাব বিবাহিত জীবনেও পড়ে। আপনার স্ত্রী’ও কি কারণে অকারণে আপনাকে সন্দেহ করতেই থাকে? কীভাবে সামাল দেবেন পরিস্থিতি, কীভাবে ঠিক করবেন, জেনে নিন বিস্তারিত…

আসলে কেউ সহজেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন না। বরং বিশ্বাস অর্জন করে নিতে হয়। এইক্ষেত্রে বিশ্বাস অর্জন করার জন্য একটু বেশিই পরিশ্রম করতে হয়। তাই আপনার সঙ্গীর সামনে একদমই শান্ত থাকুন। তাঁর প্রতি কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীল হতে পারেন। সৎ থাকুন। ছোট ছোট বিষয়েও খেয়াল রাখুন। যেমন, যে সময়ে আপনি পৌঁছোবেন বলেছেন, সেই সময় ধরেই চলুন।

আবার কোনও সময়ে ফোন করবেন সেই সময়ে অবশ্যই ফোন করুন। বিশ্বাসী হয়ে ওঠা কোনও বড় ব্যাপার নয়। চাইলেই তা পারা যায়। আপনি তাঁকে সেটা বুঝিয়ে দিন। তাঁর ভরসা রাখুন। যেন আপনিই তাঁর ভরসার মানুষ হয়ে উঠতে পারেন। সেদিকে লক্ষ্য রাখুন। দেখবেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। আপনার স্ত্রী যদি কথায় কথায় আপনাকে সন্দেহ করেন, তাহলে আপনার মন খারাপ হওয়া স্বাভাবিক। এবং এক সময় গিয়ে ধৈর্য্যচ্যুতিও ঘটতে পারে। পরিস্থিতি হাতের বাইরেও বেরিয়ে যেতে পারে আপনার। রেগে গিয়ে দু চার কথা শুনিয়ে দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই একটু ধৈর্য্য ধরুন। আপনার ধৈর্য্যের সীমা বাড়ানোর চেষ্টা করুন। যেন কোনওভাবেই আপনি ধৈর্য্য হারিয়ে না ফেলেন।

একজন মানুষ জীবনের প্রথম দিন থেকেই সন্দেহবাতিক থাকেন না। বরং পরিস্থিতি তাঁকে সেরকম করে তোলে। তাই আপনার স্ত্রী যদি আপনাকে অবিশ্বাস করেন বা সন্দেহ করেন, হয়তো তার পিছনে এরকমই কোনও অতীত আছে। সেটা বোঝার বা জানার চেষ্টা করুন।

আপনিই হয়তো কখনও তাঁর খুব খারাপভাবে বিশ্বাস নষ্ট করেছিলেন, সেটার একটা প্রভাব তাঁর মনে পড়েছিল। সেই নিয়ে তাঁর মনে একটা ভয় তৈরি হয়ে গিয়েছে। তাই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করুন। এতটাই ভালোবাসা দিন, যত্ন করুন। তিনি যেন, সেটা অনুভব করেন। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হতে পারে। আপনি হয়তো কিছুই করেননি, কিন্তু আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করেই যাচ্ছেন। অকারণে আপনার কোনও বন্ধুকে নিয়ে সন্দেহ করছেন। বা টাকা পয়সা নিয়ে সন্দেহ করছেন। আপনি বারবার বোঝালেও তিনি আপনার কথা বুঝতে চাইছেন না।


আমাদের প্যাকেজ এর লিংক:   moonmarriagemedia.com/packages 

সিভি/বায়োডাটা পাঠান এই ই-মেইলে: biodata@moonmarriagemedia.com

পছন্দের জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজে পেতে বা বিয়ে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা +8801716204097 নম্বরে কল/হোয়াটসঅ্যাপ করুন।

ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more