Successful Blog

সম্পর্ক ভালো রাখার ৮ উপায়

সম্পর্ক ভালো রাখার কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে ব্লুগ্যাপ ওয়েবসাইটে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

  • আপনার সঙ্গী আপনার কথামত কিছু না করলে আপনি হয়তো তার ওপর খুবই বিরক্ত হন এবং তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। এর ফলে আপনাদের মধ্যে ঝগড়াও হয়ে থাকে। এখন থেকে এই কাজ আর করবেন না, যদি সম্পর্ক ভালো রাখতে চান। কোনো কিছু মনমতো না হলে ক্ষেপে না গিয়ে তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, জানার চেষ্টা করুন কেন করা হয়নি। এমন আচরণ করলে সঙ্গী পরবর্তী সময়ে নিজেকে শুধরে নেবে আর আপনাদের সম্পর্কেরও অবনতি ঘটবে না।
  • দুজনই কথা বলে জানার চেষ্টা করুন কেন আপনাদের মতের অমিল হয়। কোন বিষয়টিতে আপনারা দ্বিমত প্রকাশ করেন। যখনই বিষয়টি বেরিয়ে আসবে দেখবেন পরে আর আপনাদের মধ্যে মতের অমিল হবে না।
  • দুজনই কী চান সেটি দুজনেরই কাছে প্রকাশ করুন। কখনো নিজের ইচ্ছেকে সঙ্গীর কাছে লুকিয়ে রাখবে না। দেখবেন সম্পর্কে তখন আর হতাশা কাজ করবে না।
  • নেতিবাচকের থেকে বেশি ইতিবাচক হওয়ার চেষ্টা করুন। চাইলে সবকিছুতেই ভুল ধরা সম্ভব। কী লাভ বলুন ভুল ধরে? আপনি তো আর তাকে ছেড়ে চলে যাবেন না। অযথা সম্পর্কে টানাপড়েন শুরু হবে। তাই প্রতিটি জিনিসই ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করুন।
  • নিজেরা সময় কাটানোর চেষ্টা করুন। কাজ, প্রযুক্তি, আত্মীয়স্বজন সব কিছুর বাইরে নিজেরা কিছুটা সময় কাটান। এটা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে।
  • সবসময় উপহার দেওয়ার জন্য উপলক্ষের প্রয়োজন হয় না। যেকোনো কারণেই উপহার দেওয়া যায়। সঙ্গীকে হঠাৎ করেই একটা উপহার দিয়ে চমকে দিন। দেখবেন সে কতটা খুশি হয়। এটা আপনাদের সম্পর্কে ভালো লাগা তৈরি করবে।
  • সঙ্গীর প্রত্যেকটি কাজকে মূল্যায়ন করার চেষ্টা করুন। তাঁর কষ্টকে মেনে নিতে শিখুন। তাঁর প্রশংসা করুন। দেখবেন, পরবর্তী সময়ে তিনি কাজের ক্ষেত্রে উৎসাহ পাবেন এবং আপনার প্রতি তাঁর বিশ্বাস তৈরি হবে।
  • সম্পর্কে ভুল বোঝাবুঝি অবিশ্বাস এবং মানসিক দূরত্বের দিকে নিয়ে যেতে পারে। অনেক প্রাক্তন দম্পতি হয়তো খেয়াল করলে দেখতে পান, অতীতে তারা ছোট ছোট বিষয়গুলোকেই অনেক বেশি প্রাধান্য দিয়ে সম্পর্কটি শেষ করে এসেছেন। যে ভুলের সহজ সমাধান হতো, সেগুলোকেই বড় করে দেখা হয়েছে। যেখানে ক্ষমা করা সহজ ছিল, সেখানে ঘৃণার বীজ বপন করা হয়েছে। হয়তো দু’জনের মনেই চলছে ভিন্ন কিছু। কিন্তু কেবল বোঝার ভুলের কারণে অনেক সম্পর্কই আর টিকিয়ে রাখা যায় না। 
  • আপনার সঙ্গীর মন পড়ার ক্ষমতা নেই

    অনেকেই এমনটা ধরে নেয় যে, সে না বললেও সঙ্গী সব কথা বুঝে নেবে। কিন্তু বাস্তবতা হলো, আপনার সঙ্গীর মন পড়ার ক্ষমতা নেই। এটি আসলে কারোই থাকে না। আপনি যদি প্রত্যাশা করে থাকেন যে সে আপনার সব না বলা কথা বুঝে নেবে, তাহলে আপনাকে হতাশ হতেই হবে। তাই এসবের বদলে তার সঙ্গে খোলাখুলি কথা বলুন। আপনার আবেগ, ইচ্ছা, উদ্বেগ, অনুভূতির কথা তাকে জানান।

  • দ্বন্দ্ব এড়ানোর জন্য সবকিছু ঠিক আছে এমন ভান করা বন্ধ করুন। কারণ এটি আপনাকে সাময়িকভাবে সুখী মানুষ হিসেবে দেখাতে পারে কিন্তু ভেতরের সমস্যাগুলো দীর্ঘস্থায়ী করে দিতে পারে। তাই গঠনমূলক আলোচনা করুন, সমস্যা সমাধানের চেষ্টা করুন। দু’জনে একসঙ্গে সমাধান খুঁজুন।

    তার কথার ভুল ব্যাখ্যা করবেন না

    ভুল বোঝাবুঝির সৃষ্টিই হয় দু’জন দু’জনকে বুঝতে না পারা থেকে। আপনার সঙ্গীর কাজের উদ্দেশ্য সম্পর্কে নেতিবাচক ধারণা করা বন্ধ করুন। অনুমান করেই সিদ্ধান্ত নিয়ে নেবেন না। আগে তার সঙ্গে খোলাখুলি কথা বলে সবটুকু জেনে নিন। কোনটি তার মনের কথা সে সম্পর্কে আগে নিশ্চিত হোন। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব প্রতিরোধ করে।

  • ব্যক্তিগত চাহিদা অবহেলা করবেন না

    কখনও কখনও আমরা সম্পর্কের মধ্যে এতটাই ডুবে যাই যে আমাদের নিজস্ব চাহিদা এবং ইচ্ছাকে অবহেলা করে ফেলি। ব্যক্তিগত চাহিদা এবং সম্পর্কের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। নিজের প্রতি যত্নশীল হোন, ব্যক্তিগত স্বার্থও দেখুন। নিজেকে ভালো থাকলেই বাকিদের ভালো রাখা সহজ হবে।

    পুরনো ক্ষোভ ধরে রাখবেন না

    অতীতের সমস্যাগুলো ধরে রাখলে সম্পর্কের মধ্যে একটি বিষাক্ত পরিবেশ তৈরি হতে পারে। যদিও ঝগড়া হওয়া স্বাভাবিক, সেইসঙ্গে ক্ষমা করা এবং ছাড় দিতে জানাও গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অতীতের সমস্যাগুলোর সমাধান করুন। বর্তমান মতবিরোধের সময় আপনার সঙ্গীকে আঘাত করার জন্য পুরানো কথা তুলে খোঁচা দেবেন না।

  • দাম্পত্য সম্পর্ক মধুর করতে কিছু উপায়
    • ১. সঙ্গীর ভালো শ্রোতা হয়ে উঠুন ...
    • ২. সঙ্গীর প্রশংসা করতে কার্পণ্য করবেন না ...
    • ৩. সঙ্গীকে শ্রদ্ধা করুন ...
    • ৪. সঙ্গীর মতামতের মূল্যায়ন করুন ...
    • ৫. সঙ্গীকে সময় দিন ...
    • ৬. নিজ কাজের দায়ভার নিতে শিখুন ...
    • ৭. ছোটখাটো উপলক্ষগুলো উদযাপন করুন ...
    • ৮. একে অপরের কাছে স্বচ্ছ থাকুন

  • আমাদের প্যাকেজ এর লিংক:   moonmarriagemedia.com/packages 


    সিভি/বায়োডাটা পাঠান এই ই-মেইলে: biodata@moonmarriagemedia.com

    পছন্দের জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজে পেতে বা বিয়ে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা +8801716204097 নম্বরে কল/হোয়াটসঅ্যাপ করুন।

    ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more