ইসলামে কোনো মাস অশুভ নেই
মহররমে বিয়ে হতে কোনো বাধা নেই
এছাড়া মহররম মাসে বিয়ে করার নিষেধাজ্ঞা বিষয়ে কোরআন হাদিসে কোনো রেফারেন্স আমরা খুঁজে পাইনি। বরং মহররম মাস একটি সম্মানিত ও মর্যাদাবান মাস। হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোজা।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬২৬)
আরও পড়ুন : সুখী দাম্পত্যের জন্য যেসব সুন্নত মেনে চলবেন
মহররম মাসে বিয়ে-শাদি অশুভ মনে করা একটি কু-ধারণা, যা সম্পূর্ণ অবাস্তব। কোনো দিন বা মাসকে অলক্ষুণে মনে করা জাহেলি যুগের ধারণা। শরিয়ত এ ধারণাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও শিরকি ধারণা বলে অভিহিত করেছে। হাদিস শরিফে এসেছে, কুলক্ষণ গ্রহণ করা শিরক। (সুনানে আবু দাউদ, হাদিস : ২/১৯০)
কুসংস্কার থেকে দূরে থাকুন
কাজেই মহররম মাসে বিয়ে করলে সেই বিয়েতে বরকত হবে না, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তাছাড়া এক বর্ণনা মতে বুঝা যায়, ফাতেমা (রা.) ও আলী (রা.)- এর বিয়ে মহররম মাসে হয়েছিল। সুতরাং এ ধরনের ভিত্তিহীন কথাবার্তার উপর বিশ্বাস করা উচিৎ নয়। (আল-বিদায়া ওয়ান নিহায়া : ৩/৪১৯)
অপরাধ ছাড়া মানুষ হত্যা যেন সব মানুষকেই হত্যা করা। কোরআনে বলা হয়েছে, 'যে ব্যক্তি হত্যার বদলে হত্যা ও জমিনে ফ্যাসাদ সৃষ্টির অপরাধ ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকেই হত্যা করল'- (সুরা মায়েদা : ৩২)। 'আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না' (সূরা বনী ইসরাঈল, আয়াত, ৩৩)।
আরও বর্ণিত হয়েছে, 'যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার পরিণতি হলো স্থায়ীভাবে জাহান্নাম। আল্লাহ তায়ালা তার প্রতি ক্রোধান্বিত থাকবেন, তার প্রতি অভিসম্পাত করবেন এবং তার জন্য প্রস্তুত রাখবেন ভয়ানক শাস্তি'- (সুরা নিসা, ৯৩)।
আমাদের প্যাকেজ এর লিংক: moonmarriagemedia.com/packages
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com