Successful Blog

বিয়ের আগে যে বিষয়ে কথা বলতে বেশিরভাগ দম্পতিই ভুলে যান

পারিবারিকভাবেই হোক আর প্রেমের বিয়েই হোক হবু দম্পতির উচিত একে অন্যের সঙ্গে একটা ভালো বোঝাপোড়া তৈরি করা। প্রেমের বিয়ের ক্ষেত্রে অবশ্য দুজনের বোঝাপোড়া আগে থেকেই ভালো থাকে!

তবে যারা পারিবারিকভাবে অ্যারেঞ্জড ম্যারেজ করছেন তাদের উচিত বিয়ের আগেই সঙ্গীর সঙ্গে সব বিষয়ে খোলাখুলি কথা বলা। এক্ষেত্রে কয়েকটি বিষয় আছে যা বিয়ের আগে আলোচনা করতে বেশিরভাগ দম্পতিই ভুলে যান।

অথচ এই কথাগুলো আগে থেকেই মিটমাট করে নেওয়া জরুরি, না হলে সংসার জীবনে ভোগান্তি ও অশান্তি পোহাতে হতে পারে। তাই নারী-হোক পুরুষ দুজনেরই উচিত বিয়ের আগে হবু সঙ্গীর সঙ্গে কয়েকটি বিষয় সম্পর্কে মতামত জেনে নেওয়া। জেনে নিন কী কী-

ভালো লাগা ও মন্দ লাগা

প্রত্যেকের ভালো ও মন্দ লাগার বিষয়গুলো সম্পূর্ণই ভিন্ন। ধরুন আপনার পোষা প্রাণী আছে অথচ আপনার হবু সঙ্গী প্রাণী পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু বিয়ের পর ভোগান্তি পোহাতে হতে পারে।

আবার আপনার খাবারের ধরন ও তার পছন্দের খাবারে অমিল আছে, সেক্ষেত্রে সংসারে অশান্তি হতে পারে। এছাড়া মন-মেজাজ ও ব্যবহার কিংবা মতামতেও দুজনের মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক। তাই এসব বিষয় নিয়ে আগে থেকেই সঙ্গীর সঙ্গে কা বলুন।

বাবা-মায়ের দেখভাল করা

বয়স বাড়তেই বাবা-মায়েরা নুঁয়ে পড়েন। এ সময় তাদের সার্বিক দেখাশুনার দায়িত্ব এসে পড়ে সন্তানের উপর। আপনার ঘরে বৃদ্ধ বাবা-মা থাকলে তাদের দেখভালে বিষয়ে হবু সঙ্গী কতটা আন্তরিক তা যাচাই করে নিন।

আপনার সঙ্গী বৃদ্ধ বাবা-মায়ের সেবাযত্ন করতে পারবেন কি না কিংবা তাদের সঙ্গে থাকবেন কি না তা আগে থেকেই জেনে নিন। না হলে বিয়ের পর এ বিষয়ে সমস্যা বাড়তে পারে।

স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য কেমন?

বিয়ের আগে হবু সঙ্গীর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে খোলাখুলি কথা বলাই ভালো। বিশেষ করে যদি আপনারা দুজনেই সন্তান লাভের আশা করেন।

এক্ষেত্রে দুজনেরই শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকতে হবে। চাইলে বেশ কয়েকটি টেস্ট আছে যা বিয়ের আগে করে দুজনই দেখতে পারেন।

কোথায় থাকবেন?

অনেকেই গ্রামে বিয়ে করে সঙ্গীকে রেখে শহরে কর্মসংস্থানের খোঁজে চলে যান। সেক্ষেত্রে সঙ্গী কিন্তু একাকী দিন কটায়, এমন কোনো পরিকল্পনা থাকলে তা আগে থেকেই সঙ্গীকে জানান।

এমনকি আপনার যদি দেশের বাইরেও যাওয়ার ইচ্ছে থাকে সেটিও জানান সঙ্গীকে। তাহলে অন্তত তিনি মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন।

সন্তান নিয়ে পরিকল্পনা

বিয়ের কতদিন পর সন্তান নিতে চান তা দুজন মিলেই ঠিক করুন বিয়ের আগে। এমনো হতে পারে আপনার হবু সঙ্গীর সন্তান নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু আপনার ইচ্ছে দ্রুত সন্তান নেওয়ার।

এসব বিষয়েও আগে থেকে মিটমাট করে নেওয়া বুদ্ধিমানের কাজ, না হলে পরবর্তী সময়ে অশান্তি হতে পারে।

আমাদের প্যাকেজ এর লিংক:   moonmarriagemedia.com/packages 

সিভি/বায়োডাটা পাঠান এই ই-মেইলে: biodata@moonmarriagemedia.com

পছন্দের জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজে পেতে বা বিয়ে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা +8801716204097 নম্বরে কল/হোয়াটসঅ্যাপ করুন।

ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com




We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more